১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পরকীয়ায় কারা বেশি আসক্ত? গবেষণা যা বলছে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:২৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • 363

ছবি : সংগৃহীত

বর্তমান সময়ে দাম্পত্য জীবনে পরকীয়া মহামারি আকার ধারণ করেছে যেটা দাম্পত্য কলহের অন্যতম প্রধাণ কারণ। নারী পুরুষ কমবেশি অনেকেই এই পরকীয়ার সাথে যুক্ত।

স্ত্রী থাকার পরও অন্য নারী প্রতি দুর্বল হয়ে পড়া ঘটনাও এখন প্রতিদিনই ঘটছে। আবার ঘরে স্বামী থাকার পরেও অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরা স্ত্রীর সংখ্যা কম নয়। সবমিলিয়ে পরকীয়া নিয়ে বিতর্কের অন্ত নেই।

পরকীয়া কারা করেন? কেনই বা করেন? অনেকের মনেই এসব প্রশ্ন উঁকি মারে। এসব প্রশ্নের উত্তর কিছুটা হলেও পাওয়া গেছে স্পেনের করুনা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা থেকে।

গবেষক মিগুয়েল ক্লিমেন্টের নেতৃত্বে করা এই গবেষণা বলছে, ‘নারসিসিজম’ রয়েছে এমন মানুষদের বারবার পরকীয়া করার প্রবণতা বেশি। মনোবিজ্ঞানে, নারসিসিজমকে সাধারণত আত্মরতি, নিজেকে মহান ভাবা, অহংকার এবং অন্যদের প্রতি সহানুভূতির অভাব দ্বারা চিহ্নিত করা হয়।

মিগুয়েলের মতে, অন্ধকার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যযুক্ত লোকেরা সহজে স্বল্পমেয়াদী সম্পর্ক স্থাপন করতে পারেন। এর মূল কারণ, সম্ভাব্য সঙ্গীর থেকে এই ধরনের প্রত্যাশা খুবই কম থাকে। এই প্রবণতা বেশি দেখা যায় পুরুষদের ক্ষেত্রে।

৩০৮ জন মানুষের উপর করা এই সমীক্ষায় অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ১৮ থেকে ২৫। মোট অংশগ্রহণকারীর ৭৮.৩ শতাংশ ছিলেন মহিলা। পুরুষ ছিলেন শতকরা ২১.২ ভাগ।

তবে মনে রাখতে হবে মনোবিজ্ঞান সংক্রান্ত গবেষণা অত্যন্ত জটিল। কাজেই একটি মাত্র সমীক্ষায় ভিত্তি করে কোনও মতামত তৈরি করা বিচক্ষণতার পরিচয় নয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পরকীয়ায় কারা বেশি আসক্ত? গবেষণা যা বলছে

সর্বশেষ আপডেট : ০২:২৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫