০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ছাদ থেকে লাফিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • 110

বান্দরবানে পুলিশ লাইনের চারতলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন রাশেদুল ইসলাম (২৮) নামের এক পুলিশ কনস্টেবল। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদরের বালা ঘাটা পুলিশ লাইনের ব্যারাকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত রাশেদুল ইসলাম জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আব্দুস সালামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বান্দরবান পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

আরও পড়ুন : হাত-পা বেঁধে এনজিও কর্মকর্তাকে নির্যাতন, জড়িত মা-ছেলে আটক

পুলিশ সূত্রে জানা গেছে, কনস্টেবল রাশেদুল ইসলাম মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং নিয়মিত পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যায় তিনি হঠাৎ ব্যারাকের দোতলা থেকে লাফিয়ে পড়েন। এতে তার দুই পায়ের গোড়ালি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং গুরুতর রক্তক্ষরণে আহত হন।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘রাশেদুল ইসলাম আগে থেকেই অসুস্থ ছিলেন। পুলিশ লাইন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। দুঃখজনকভাবে তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েন এবং পরে মৃত্যুবরণ করেন।’

পুলিশ সদস্যদের মধ্যে মানসিক চাপ ও অবসাদের বিষয়টি নতুন নয়। নিরাপত্তা ও জনসেবার কঠোর দায়িত্বের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছাদ থেকে লাফিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

সর্বশেষ আপডেট : ১২:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫