১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হেঁচকি থেকে মুক্তি মিলবে ঘরোয়া যে খাবারে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৩৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 114

প্রতীকি ছবি

হঠাৎ করে হেঁচকি ওঠা শরীরের জন্য তীব্র অস্বস্তিকর ব্যাপার । একবার হেঁচকি উঠলে তা আর সহজে পিছু ছাড়তে চায় না। দীর্ঘক্ষন চলতে থাকে। হেচকি না থামা পর্যন্ত কথা বলা বা খাবার দাবার খেতে গেলে বেশ বেগ পেতে হয়।

তখন হেঁচকি থামানোর জন্য আমরা কমন পদ্ধতি অবলম্বন করি আর তা হলো পানি পাণ করা । কিন্তু অনেক সময় দেখা যায় যে এতেও হেঁচকি থামে না আর তখন আমরা আশাহত ও বিরক্ত হয়ে বিষয়টা সময়ের ওপর ছেড়ে দিই এই ভেবে যে হেঁচকি এক সময় নিজ থেকেই সেড়ে যাবে।

তবে কিছু ঘরোয়া পদ্ধতি জানা থাকলে এখন থেকে আর হেঁচকি থামানো নিয়ে কষ্ট পেতে হবে না।

হেঁচকির কারণঃ

* ফুসফুসের নিচের পাতলা মাংসপেশির স্তর ডায়াফ্রামে হঠাৎ সংকুচিত হলে হেঁচকি ওঠে। অনেক সময় অনেকক্ষণ না খাওয়ার জন্য পাকস্থলীতে হাওয়ার পরিমাণ বেশি হয়ে গেলে হেঁচকি উঠতে পারে।

* বেশি মসলাদার, ঝাল খেলেও হেঁচকির সমস্যা দেখা যায়।

* এছাড়া গ্যাস্ট্রিকসহ বেশ শারীরিক অসুস্থতার কারণে হেঁচকি উঠতে পারে।

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় ফিলিস্তিনির মাটিতে ঝড়ল ৬৯ প্রাণ

চলুন জেনে নেই হেঁচকি থেকে মুক্তির ঘরোয়া পদ্ধতি–

লেবু

হেঁচকি সমস্যা সমাধানের এক কার্যকর সমাধান লেবু। এক টুকরো পাতিলেবু জিভের ওপর রেখে কিছুক্ষণ চুষতে থাকুন। লজেন্সের মতো মুখে রাখলে এটি দ্রুত উপকার দেবে।

আদা

লেবুর রসের সঙ্গে আদা কুচি মিশিয়ে খেলে দ্রুত হেঁচকি বন্ধ হবে।

মাখন বা চিনি

কিছুটা মাখন জিভের ওপর রেখে দিলেই হেঁচকি থেমে যেতে পারে বা সামান্য চিনি মুখে রাখলেও একই ফল পাওয়া যাবে।

তাই হেঁচকি উঠলে চিন্তার কিছু নেই, ঘরেই পাওয়া এসব সহজ উপাদান খেয়েই পাওয়া যাবে তাত্ক্ষণিক সমাধান।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

হেঁচকি থেকে মুক্তি মিলবে ঘরোয়া যে খাবারে

সর্বশেষ আপডেট : ১০:৩৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫