১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

স্ত্রীর মুড সুইং হয় যেসব কারণে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:২০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 91

প্রতীকি ছবি

‘মুড সুইং’মেয়েদের একটা অতি সাধারণ ঘটনা। তবে বিবাহিত নারীদের মধ্যে এই প্রবণতা একটু বেশি। প্রত্যেক স্বামীকেই মাঝেমধ্যেই তাদের স্ত্রীদের মুড সুইংয়ের দৃশ্য দেখতে হয় ।

স্ত্রী কখন যে ভালো মুড আর হঠাৎ করে কখন যে খারাপ মুডে চলে যায় তা অনেক স্বামীর জন্যই বুঝা মুশকিল । এর এ নিয়ে পারিবারিক ঝামেলাও হয় ক্ষেত্রবিশেষে।

তবে বিভিন্ন কারণের জন্য তাদের মধ্যে মুড সুইং দেখা দিতে পারে। নিচে কয়েকটি কারণ তুলে ধরা হলো

হরমোন পরিবর্তন : হরমোন পরিবর্তন মেয়েদের মুড সুইংয়ের প্রধান কারণ । প্রজনন চক্র, গর্ভাবস্থা এবং মেনোপজের সময় হরমোনের তারতম্যের ফলে মেয়েদের মধ্যে মানসিক পরিবর্তন দেখা দিতে পারে। এই সময়গুলোতে মেয়েদের শরীরে প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেনের মাত্রা পরিবর্তিত হয়, যা মুড সুইংয়ের কারণ হতে পারে।

আরও পড়ুন : হাত-পায়ে ব্যান্ডেজ নিয়েই হাসপাতালে বিয়ে! নেপথ্যে কি?

মাসিক চক্র : মাসিক চক্রের বিভিন্ন সময়ে হরমোনের পরিবর্তন মুড সুইং তৈরি করতে পারে। বিশেষত, প্রিমেনস্ট্রুয়াল সিন্ড্রোম (PMS) এবং প্রিমেনস্ট্রুয়াল ডাইসফোরিক ডিসঅর্ডারের (PMDD) কারণে মেয়েদের আবেগে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে পারে।

মানসিক চাপ ও উদ্বেগ : মুড সুইংয়ের আরেকটি প্রধান কারণ মানসিক চাপ । মানসিক চাপের কারণে শরীরে কর্টিসল হরমোনের উৎপাদন বেড়ে যায়, যা মুড সুইংয়ের জন্য দায়ী হতে পারে।

আবেগের দ্রুত পরিবর্তন : দ্রুত ও ঘণ ঘণ  আবেগের পরিবর্তন মুড সুইংয়ের  সাধারণ একটি কারণ  । তারা এক মুহূর্তে খুবই খুশি থাকতে পারে এবং পরের মুহূর্তে হতাশ, রাগান্বিত বা দুঃখিত হয়ে পড়তে পারে। এই দ্রুত পরিবর্তন মনের স্থিরতা নষ্ট করে দেয়।

মানসিক অসুস্থতা : ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, এবং অ্যাংজাইটি ডিসঅর্ডারও মেয়েদের মুড সুইংয়ের কারণ হতে পারে। এই মানসিক সমস্যাগুলো মনের অবস্থা পরিবর্তন করে এবং অতিরিক্ত আবেগ সৃষ্টি করতে পারে।

খাদ্যাভ্যাস ও জীবনযাপন : খাদ্যাভ্যাস এবং অনিয়মিত জীবনযাপনও মুড সুইংয়ের কারণ হতে পারে। অপর্যাপ্ত ঘুম, অনিয়মিত খাবার গ্রহণ, এবং অতিরিক্ত চিনি বা ক্যাফেইন গ্রহণ মনের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে এবং মুড সুইং সৃষ্টি করতে পারে।

নেতিবাচক চিন্তাভাবনা : মুড সুইংয়ের সময় তারা নেতিবাচক চিন্তাভাবনায় ডুবে যেতে পারে। তারা হঠাৎ করে নিজেকে অক্ষম, ব্যর্থ বা অপ্রয়োজনীয় মনে করতে পারে। এই নেতিবাচকতা তাদের মানসিক অবস্থার আরও অবনতি ঘটায়।

সম্পর্কের সমস্যা : মুড সুইংয়ের কারণে তাদের পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। মুড সুইং-এর সময় তারা সহজেই বিরক্ত বা রেগে যেতে পারে, যা তাদের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে।

ক্লান্তি এবং অবসন্নতা : ক্লান্তি, নিদ্রাহীনতা এবং অবসন্নতা মুড সুইংয়ের অন্যতম কারণ।

আরও পড়ুন :আজকের আবহাওয়া

মুড সুইংয়ের সমাধানে কিছু কার্যকর সমাধান  তুলে ধরা হলোঃ

হরমোনের ভারসাম্য রক্ষা : মেয়েদের মুড সুইংয়ের প্রধান কারণ হরমোনের পরিবর্তন। তাই হরমোনের ভারসাম্য রক্ষার জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মানসিক সুস্থ্যতার বড় কারণ। যেটা কিনা  মুড সুইং নিয়ন্ত্রণে অনেকটাই সাহায্য করতে পারে। খাবারে পর্যাপ্ত প্রোটিন, সবুজ শাকসবজি, ফল, এবং স্বাস্থ্যকর চর্বি অন্তর্ভুক্ত করতে হবে। চিনি এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা ভালো, কারণ এসব খাবার হরমোনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

নিয়মিত ব্যায়াম : ব্যায়াম শরীরে অ্যান্ডোরফিন নামক একটি হরমোন নিঃসরণ করে, যা মানসিক অবস্থাকে উন্নত করে। নিয়মিত ব্যায়াম, যেমন হাঁটা, দৌড়ানো, যোগব্যায়াম, বা সাইক্লিং মেয়েদের মুড সুইংয়ের সমস্যা কমাতে পারে। এর ফলে শরীর ও মনের ওপর ইতিবাচক প্রভাব পড়ে।

পর্যাপ্ত ঘুম : পর্যাপ্ত ঘুম মনের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। ঘুমের অভাব মুড সুইংয়ের একটি বড় কারণ হতে পারে। তাই প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করতে হবে। ঘুমের জন্য নিয়মিত সময় মেনে চলা এবং গভীর ঘুমের জন্য পরিবেশ তৈরি করাও গুরুত্বপূর্ণ।

পারিবারিক ও সামাজিক সহায়তা : পারিবারিক সমর্থন মানসিক সুস্থতায় বড় ভূমিকা রাখে। বিবাহিত মেয়েদের ক্ষেত্রে স্বামীর সার্বিক সাপোর্ট এক্ষেত্রে বেশি জরুরি।

সূত্র : ওমেগা পয়েন্ট

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্ত্রীর মুড সুইং হয় যেসব কারণে

সর্বশেষ আপডেট : ১২:২০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫