রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল বের করার পরিকল্পনা চলাকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
আরও পড়ুন : ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জনপ্রিয় টিভি অভিনেতা
তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে অন্যতম হচ্ছেন সজীবুল ইসলাম হৃদয়। গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
ডিবি কর্মকর্তারা বলছেন, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে তারা ঝটিকা মিছিলের পরিকল্পনা করছিলেন। তবে পরিকল্পনার আগেই গোয়েন্দারা তাদের চিহ্নিত করে ফেলে এবং তাৎক্ষণিকভাবে আটক করে।
আটক নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা ডেস্ক 









