০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জনপ্রিয় টিভি অভিনেতা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • 79

আশিস কাপুর। ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়ালের পরিচিত অভিনেতা আশিস কাপুর ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) পুনে থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট পুনেতে এক হাউস পার্টিতে যৌন নির্যাতনের ঘটনা ঘটে। অভিযোগকারিণী নারী আশিস কাপুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় পুলিশ।

প্রথমে অভিযোগ ওঠে, আশিসের আয়োজিত পার্টিতে উপস্থিত দুই ব্যক্তি ভুক্তভোগীকে ধর্ষণ করেছে। তবে এক সপ্তাহ পর অভিযোগকারিণী বয়ান পরিবর্তন করে জানান, আশিস কাপুর একাই তাকে ধর্ষণ করেছেন।

আরও পড়ুন : ফ্যাটি লিভার আর আতঙ্ক নয়, সুস্থতার ৫টি স্পষ্ট লক্ষণ

পুনে নর্থের পুলিশ কর্মকর্তা রাজা বান্থিয়া জানান, অভিযোগ দায়েরের পর থেকেই আশিস আত্মগোপনে ছিলেন। প্রথমে তিনি গোয়াতে চলে যান, পরে পুনেতে ফিরে আসেন। দীর্ঘ নজরদারির পর অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, “অভিযোগে কিছু অসংগতি থাকলেও আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। প্রাথমিকভাবে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো ঘটনা স্পষ্ট হবে।”

টেলিভিশনের জনপ্রিয় মুখ আশিস কাপুর ‘লাভ ম্যারেজ’, ‘প্রতিজ্ঞা ২’, ‘নন্দিনী’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। বিশেষত স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিস্তা ক্যা কহেলতা হ্যায়’-এ নিখিল চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান।

বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। তদন্ত শেষে আদালতে তোলা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জনপ্রিয় টিভি অভিনেতা

সর্বশেষ আপডেট : ০১:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫