০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 79

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীরাও ভোটার ও প্রার্থী হিসেবে অংশ নিতে পারবেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন নতুন সিদ্ধান্ত নিয়ে তফসিল পুনর্বিন্যাস করেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাকসু কোষাধ্যক্ষের দপ্তরে নির্বাচন কমিশনারদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদের জন্য মনোনয়ন ফরম উত্তোলনের সময় একদিন বাড়ানো হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে রাকসু, সিনেট ও হল সংসদে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন তফসিল করা হয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীরাও এখন প্রার্থী হতে পারবেন।’

আরও পড়ুন : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার বাড়ল

এরই মধ্যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের হলে সংযুক্তি দেওয়া হয়েছে এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ চলছে। ফলে তারা চাইলে মনোনয়ন ফরম তুলতে পারবেন।

নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, বিশেষ পরিস্থিতি বিবেচনায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের যুক্ত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় আগামী ২৫ সেপ্টেম্বর নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এখন পর্যন্ত রাকসু নির্বাচনের তফসিল ছয়বার পুনর্বিন্যাস করা হয়েছে এবং দুইবার ভোটের তারিখ পিছিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতোমধ্যে হল সংসদে ৪১৫ জন, রাকসুতে ৩৩৯ জন এবং সিনেটে ৭৬ জন প্রার্থী মনোনয়ন ফরম তুলেছেন। প্রার্থীদের ডোপ টেস্ট কার্যক্রমও চলছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ

সর্বশেষ আপডেট : ০৮:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫