১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার বাড়ল

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৮:১৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 82

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলার।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, ২ সেপ্টেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১,৩৮৮.১২ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, একই সময়ে রিজার্ভের পরিমাণ ছিল ২৬,৩৯৯.৯৩ মিলিয়ন ডলার।

আরও পড়ুন : রাজধানীর মৌচাকে মসজিদে আগুন

এর আগে ২৮ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩১,১৮৭.১৩ মিলিয়ন ডলার এবং আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে এর পরিমাণ ছিল ২৬,১৯১.২৪ মিলিয়ন ডলার।

বিশেষজ্ঞদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি দেশের আমদানি ব্যয় মেটানো, আন্তর্জাতিক লেনদেন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী নিট রিজার্ভ নির্ধারণ করা হয়। এতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে প্রকৃত রিজার্ভের পরিমাণ বের করা হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার বাড়ল

সর্বশেষ আপডেট : ০৮:১৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫