১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • 86

খুলনায় ইজিবাইকে ট্রাকের ধাক্কায় নিহত ২

খুলনার ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টা ৪২ মিনিটে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে দু’জন নিহতের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে মদের দোকানে আগুন, আধ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলেই দু’জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে চারজন আহত রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজের পাশাপাশি সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, এই সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বারবার দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত সড়ক সংস্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

সর্বশেষ আপডেট : ১২:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫