চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকায় অবস্থিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগেছে।
সোমবার সকাল পৌনে ৯টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস সংস্থার তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় আধ ঘণ্টার চেষ্টার পর সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন মোটেল সৈকতের বার এলাকায় লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
আরও পড়ুন : ঢাকায় পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন
এর আগে, গত বছরের ৫ আগস্ট ওই বারটি দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছিল। কিছুদিন বন্ধ থাকার পর বারটি পুনরায় সংস্কার করে চালু করা হয়েছিল। স্থানীয়দের মতে, আজকের আগুনে বড় ধরনের মানুষহানি হয়নি, তবে প্রাথমিকভাবে কিছু ভাঙচুর ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলেই পরিস্থিতি মনিটর করছে।
ঢাকা ডেস্ক 









