১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • 130

কক্সবাজারে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা প্রত্যাবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে ৭ দফা প্রস্তাব উপস্থাপন করেছেন। তিনি একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের জাতিগত নির্মূল থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সোমবার সকাল ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। এরপর তিনি সম্মেলনে অংশ নিয়ে বলেন, “রোহিঙ্গাদের জীবন ও মানবিক অধিকার রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। ২০১৭ সালে এবং তার আগেও সীমিত সম্পদ থাকা সত্ত্বেও আমরা মানবিক কারণে সীমান্ত খুলেছিলাম। এখন মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ না করে।”

আরও পড়ুন : খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

ড. ইউনূসের মতে, দেশ এখন স্থিতিশীল এবং জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। কক্সবাজারে আয়োজিত অংশীজন সংলাপে তিনি রোহিঙ্গাদের স্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা আরও জোরালোভাবে তুলে ধরেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কক্সবাজারে এই সম্মেলন ২৪, ২৫ ও ২৬ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। এটি তিন ধাপে আয়োজন করা হচ্ছে—প্রথম ধাপ কক্সবাজারে, দ্বিতীয় ধাপ ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে এবং তৃতীয় ধাপ কাতারের দোহায়। সম্মেলনে প্রায় ৪০টি দেশের প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাগুলো অংশগ্রহণ করবে। এতে রোহিঙ্গা জনগোষ্ঠী সরাসরি তাদের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পাবেন।

শফিকুল আলম আরও বলেন, “রোহিঙ্গাদের যে মানবিক সংকটের মুখোমুখি তারা, সেটি আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা সহজ নয়। তাই এই সম্মেলন তাদের কণ্ঠস্বর বিশ্বমঞ্চে পৌঁছানোর সুযোগ তৈরি করবে।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

সর্বশেষ আপডেট : ১২:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫