০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • 123

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে জটিল কূটনৈতিক আলোচনায় ব্যস্ত থাকার কারণেই এশিয়ার পাঁচটি দেশে নির্ধারিত সফর স্থগিত করেছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী ৩০ আগস্ট ঢাকায় দুই দিনের সফরে আসার কথা ছিল মেলোনির। এ সফরের অংশ হিসেবে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসার কথা ছিল ৩১ আগস্ট। এমনকি সফরে নিজের মেয়েকেও ঢাকায় আনার পরিকল্পনা করেছিলেন ইতালির প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ সফর দিয়েই শুরু হওয়ার কথা ছিল মেলোনির এশিয়া ভ্রমণ। এরপর সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করার কথা ছিল তার। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার টানাপোড়েনে ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে ইতালির গুরুত্বপূর্ণ আলোচনায় তাকে সক্রিয় থাকতে হচ্ছে। ফলে পুরো এশিয়া সফরই আপাতত বাতিল করেছেন তিনি।

এরই মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় ৩০ ও ৩১ আগস্ট মেলোনিকে বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছিল। সফর বাতিল হওয়ায় সেই প্রস্তুতি এখন স্থগিত হয়ে গেল।

কূটনৈতিক মহল মনে করছে, এ সফর বাতিল হলেও ভবিষ্যতে ইতালি ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নতুন তারিখ নির্ধারণ হতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

সর্বশেষ আপডেট : ০৯:৫০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫