০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ধুনটে ছাত্রীকে শ্লীলতাহানি, কলেজছাত্র গ্রেপ্তার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 112

বগুড়ার ধুনট উপজেলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ী সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম আরিফুল ইসলাম (২২)। তিনি একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্সের শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় একাদশ শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন আরিফুল। ছাত্রী তার প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে কৌশলে ওই ছাত্রীর বাড়িতে প্রবেশ করেন। এসময় তিনি ছাত্রীকে শ্লীলতাহানি করার চেষ্টা করলে ভুক্তভোগী চিৎকার শুরু করেন।

আরও পড়ুন : বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আরিফুলকে আটক করে গণধোলাই দেন। পরে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দিলে ছাত্রীর পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরিফুলকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে আরিফুল ইসলামের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, আসামিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তিনি বলেন, “ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, আরিফুল দীর্ঘদিন ধরে ছাত্রীকে উত্যক্ত করছিল। এ নিয়ে ছাত্রীর পরিবার তার অভিভাবকের কাছে অভিযোগও জানিয়েছিল। কিন্তু কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত এ ধরনের ঘটনা ঘটল

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ধুনটে ছাত্রীকে শ্লীলতাহানি, কলেজছাত্র গ্রেপ্তার

সর্বশেষ আপডেট : ০৭:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫