১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 197

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর। তাদের জন্য নতুন সুবিধার প্রস্তাব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাব অনুযায়ী, বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশ এবং চিকিৎসা ভাতা এক হাজার টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (২০ আগস্ট) এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

বর্তমানে শিক্ষকরা মাসে মাত্র এক হাজার টাকা বাড়িভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। প্রস্তাব অনুমোদিত হলে চিকিৎসা ভাতা দ্বিগুণ হবে এবং বাড়িভাড়া বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়বে।

শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৪৫ শতাংশে উন্নীত করা। তবে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে ২০ শতাংশের প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুন : সুখবর পাচ্ছেন ৪১ হাজার বেসরকারি শিক্ষক

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) মো. মজিবর রহমান বলেন, “প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কার্যকর করতে হলে অর্থ বিভাগের অনুমোদন প্রয়োজন, যা কিছুটা সময়সাপেক্ষ।”

শিক্ষক সমাজ মনে করছেন, এ প্রস্তাব অনুমোদিত হলে তা তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। বিশেষ করে চিকিৎসা ভাতা দ্বিগুণ হওয়ায় নিত্যপ্রয়োজনীয় চিকিৎসা খরচ মেটানো সহজ হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত অনুমোদন পেলে শিক্ষকদের দীর্ঘদিনের ভাতা সংক্রান্ত সমস্যার সমাধান হবে এবং তারা আরও স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারবেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

সর্বশেষ আপডেট : ০৫:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫