১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে আদালতের রায় শুনে বিচারককে জুতা নিক্ষেপ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:২৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • 86

চট্টগ্রামে রায় শুনে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন এক আসামি। রোববার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনিরার আদালতে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি মঙ্গলবার (১৯ আগস্ট) জানাজানি হয়।

জুতা নিক্ষেপ করা আসামির নাম মো. রাজু। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, আদালত একটি অস্ত্র মামলার রায়ে রাজুকে ১৭ বছরের কারাদণ্ডের আদেশ দেন।

আরও পড়ুন : চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় ৪ মাছ ব্যবসায়ী নিহত

ওমর ফুয়াদ বলেন, অবৈধ অস্ত্র রাখার দায়ে আসামি মোহাম্মদ রাজুকে ১০ বছর ও গুলি রাখার দায়ে ৭ বছর করে মোট ১৭ বছরের কারাদণ্ড দেন আদালত। কিন্তু রায় ঘোষণা শেষ হওয়ামাত্রই আসামি রাজু উত্তেজিত হয়ে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন।

তিনি আরও বলেন, এ সময় এজলাসে হট্টগোল তৈরি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সঙ্গে সঙ্গে পুলিশ আসামিকে রাজুকে হাজতখানায় নিয়ে যায়।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১১ ডিসেম্বর চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকা থেকে একটি একনলা বন্দুক ও গুলি উদ্ধার করে পুলিশ। পরে ওই ঘটনার তদন্ত শেষে আসামি রাজুকে দায়ী করে চার্জশীট দাখিল করে পুলিশ। সেই মামলায়ই রাজুকে ১৭ বছরের কারাদণ্ড দেন আদালত।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চট্টগ্রামে আদালতের রায় শুনে বিচারককে জুতা নিক্ষেপ

সর্বশেষ আপডেট : ০৫:২৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫