১২:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় ৪ মাছ ব্যবসায়ী নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:১৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • 86

চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন মাছ ব্যবসায়ী। সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাছ ব্যবসায়ীদের বহনকারী একটি পিকআপ ভ্যান চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও একজন মারা যান।

আরও পড়ুন : হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান গ্রেপ্তার

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে— কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮) ও অজিত দাশ (৩০)। তারা সকলে মাছের ব্যবসায়ী এবং ফিশারি ঘাটে যাচ্ছিলেন বলে জানা গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আকবর শাহ থানার পুলিশ জানিয়েছে, নিহতদের সুরতহাল সম্পন্ন করা হচ্ছে এবং মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার সময় পিকআপ ভ্যানে মোট ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন।

বারবার এমন দুর্ঘটনায় প্রাণহানি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, ভোরের সময় সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও অসতর্কভাবে দাঁড়িয়ে থাকা যানবাহনই এসব দুর্ঘটনার প্রধান কারণ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় ৪ মাছ ব্যবসায়ী নিহত

সর্বশেষ আপডেট : ০৯:১৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫