০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নামাজ পড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • 108

প্রতীকি ছবি

মাদারীপুরের শিবচরে নামাজ পড়াতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাঁশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান স্থানীয় মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাঁশকান্দি ইউনিয়নের পঞ্চগ্রাম জামে মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে তিনি মোটরসাইকেলে করে ফজরের নামাজে ইমামতি করতে মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। দক্ষিণ বাঁশকান্দি এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের

আরও পড়ুন : বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন, অসুস্থ ২

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খান তিনি। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটিও।

এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাওলানা আব্দুর রহমান ভোরে ফজরের নামাজ পড়াতে মসজিদের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে দক্ষিণ বাঁশকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারালে তার মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান।”

ইমামের অকাল মৃত্যুতে এলাকায় শোকেzর ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নামাজ পড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

সর্বশেষ আপডেট : ১০:৪২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫