০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার ফুলের শুভেচ্ছা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • 126

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে গুলশানের বাসভবন ‘ফিরোজা’-তে এই ফুলের তোড়া পৌঁছে দেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের কাছে তারা ফুল হস্তান্তর করেন।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও চেয়ারপারসনের ব্যক্তিগত উইংয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ঠেকানোর ক্ষমতা কারও নেই: প্রেস সচিব

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা পালন করেন না, তবে দলীয়ভাবে সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে, গতকাল রাতে চীনা দূতাবাসের পক্ষ থেকেও চীনা রাষ্ট্রদূতের শুভেচ্ছা হিসেবে ফুলের তোড়া পাঠানো হয়।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। আজ তিনি ৮১ বছরে পা দিলেন। দেশের রাজনীতিতে দীর্ঘ সংগ্রামী পথচলায় তিনি ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার ফুলের শুভেচ্ছা

সর্বশেষ আপডেট : ০৬:০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫