১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ঠেকানোর ক্ষমতা কারও নেই: প্রেস সচিব

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • 95

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এবং তা আটকানোর ক্ষমতা কারও নেই। তিনি বলেন, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব দপ্তর ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে, আর এই নির্বাচন হবে শান্তিপূর্ণ ও সবার অংশগ্রহণে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরার পারন্দুয়ালীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বি ও আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন : বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রেস সচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বর্ষা শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের আমেজ নেমে আসবে। সম্ভাব্য প্রার্থীরা ভোটের জন্য জনগণের দুয়ারে যাবেন, ভোটের অফিস খুলবেন। তখন কারও মনে আর কোনো সন্দেহ থাকবে না। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রোজার আগেই শেষ হবে।’

তিনি জানান, জুলাই-আগস্টে মাগুরায় মোট ১০ জন শহীদ হন। তাদের মধ্যে রাব্বি ও আল আমিনের কবর জিয়ারত করেছেন, শিগগিরই বাকি শহীদদের কবরেও যাওয়ার পরিকল্পনা রয়েছে।

শফিকুল আলম বলেন, ‘এই শহীদরা নতুন বাংলাদেশের ভিত্তি রচনা করেছেন। তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে পারছি। সামনে একটি সুন্দর, অংশগ্রহণমূলক নির্বাচন হবে—এটাই হবে শহীদদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ঠেকানোর ক্ষমতা কারও নেই: প্রেস সচিব

সর্বশেষ আপডেট : ০৫:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫