১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কুয়াকাটায় ধরা ইলিশ বিক্রি প্রায় ৬ হাজার টাকায়

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 117

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ধরা পড়া একটি বড় আকৃতির ইলিশ নিলামে বিক্রি হয়েছে প্রায় ৬ হাজার টাকায়। ১ কেজি ৮০০ গ্রাম ওজনের এই ইলিশ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে গঙ্গামতি এলাকার জেলে সুনু মাঝির জালে ধরা পড়ে।

সকালে জাল তোলার সময় মাছটি উঠে আসে। পরে কুয়াকাটা মেয়র বাজারে আনা হলে রাসেল ফিসের আয়োজিত নিলামে স্থানীয় মৎস্য ব্যবসায়ী নাসির উদ্দিন ৫ হাজার ৬২৫ টাকায় মাছটি কিনে নেন।

আরও পড়ুন : ৪১ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার চার ইলিশ

নাসির উদ্দিন জানান, বড় সাইজের ইলিশ এখন খুবই বিরল। তিনি লাভের আশায় মাছটি কিনেছেন এবং উপযুক্ত ক্রেতা পেলেই বিক্রি করে দেবেন।

জেলে সুনু মাঝি বলেন, “আজ ট্রলারে একটিই বড় মাছ পেয়েছি। সাগরে বড় ইলিশ এখন কম মিললেও আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি খুশি।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের সংবাদ। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় জেলেদের কাছেও বড় ইলিশ আসছে। তিনি আশা প্রকাশ করেন, ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলে দামও ধীরে ধীরে কমে আসবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কুয়াকাটায় ধরা ইলিশ বিক্রি প্রায় ৬ হাজার টাকায়

সর্বশেষ আপডেট : ০৬:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫