০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 96

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আরও এক বাংলাদেশি প্রবাসী। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে উইটব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফেনীর দাগনভুঞা উপজেলার হুদরায়তপুর ইউনিয়নের বাসিন্দা একরামুল হক।

এর আগে একই দুর্ঘটনায় হাফেজ নুরুল আমিন ও আবু নাঈম নামে দুই বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনাটি ঘটে গত ১০ আগস্ট ভোরে, যখন সীমান্ত পার হয়ে ১৯ জন বাংলাদেশি একটি মাইক্রোবাসে করে জোহানেসবার্গের পথে যাচ্ছিলেন। দক্ষিণ আফ্রিকার ডেলমাসের উইটব্যাংক ওল্ড রোডে ভোর সাড়ে ৬টার দিকে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলে দুজন মারা যান এবং একরামুলসহ আরও ১৭ জন আহত হন।

আরও পড়ুন : মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

পরিবার সূত্রে জানা যায়, একরামুল হক দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। কয়েক মাস আগে দেশে যাওয়ার পর পুনরায় দক্ষিণ আফ্রিকায় ফেরার পথে কাগজপত্র জটিলতায় জোহানেসবার্গ বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় তাকে। এরপর তিনি কিম্বার্লির জেনক্যাম্প এলাকায় ভাইসহ আত্মীয়দের কাছে অবস্থান করছিলেন।

এই দুর্ঘটনায় আহতদের মধ্যে অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ গন্তব্যে ফিরে গেছেন। তবে প্রবাসী বাংলাদেশি সমাজে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বাংলাদেশি কমিউনিটির নেতারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

সর্বশেষ আপডেট : ০৭:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫