০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৩১:২১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 128

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় সড়কে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।

শনিবার (২ আগস্ট) বেরিতা হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। আর আহতরা হলেন- মো. হাবিব বিশ্বাস (৪৫), মণীরাম চন্দ্র বাস (৪০)।

কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মো. আদলি মাত দাউদ জানান, দুর্ঘটনাটি ঘটে শুক্রবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে ছিটকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। আহত হয় দুজন। তাদের উদ্ধার করে কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : রাশিয়ার দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন, যুদ্ধের আশঙ্কা

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ির চালক মো. সাবের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্স গত মে মাস থেকে মেয়াদোত্তীর্ণ ছিল।

পুলিশ এ ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহত ও আহতদের নিয়োগকর্তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

সর্বশেষ আপডেট : ১২:৩১:২১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫