০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কেবিনে অতিরিক্ত তাপমাত্রা, ২০ মিনিট উড়ে ঢাকায় ফিরল বিমানের চট্টগ্রামগামী ফ্লাইট

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৫:১৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • 43

ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথ থেকে ফিরে এসেছে। আজ সোমবার দুপুরে বিজি-৬১৫ ফ্লাইটটি উড্ডয়নের প্রায় ২০ মিনিট পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৫৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ড্যাশ-৮ মডেলের (এসটুএকেই) উড়োজাহাজটি ঢাকা থেকে উড্ডয়ন করে দুপুর ২টা ৩৪ মিনিটে। তবে উড্ডয়নের পর কেবিনের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে বৈমানিক সতর্কতামূলক সিদ্ধান্ত নিয়ে ফ্লাইটটি ২টা ৫৫ মিনিটে ঢাকায় ফিরিয়ে আনেন।

আরও পড়ুন : যান্ত্রিক ত্রুটিতে ২৬২ যাত্রী নিয়ে রোমে আটকা বিমানের বোয়িং

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ফিরিয়ে আনা হয়েছে এবং যাত্রীদের পরবর্তী ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এর আগে, গতকাল রোববার ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি-৩৫৬) যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল হয়। ড্রিমলাইনার উড়োজাহাজটির ডানার ফ্ল্যাপ বিকল হওয়ায় সেটি স্থানীয় বিমানবন্দরে গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কেবিনে অতিরিক্ত তাপমাত্রা, ২০ মিনিট উড়ে ঢাকায় ফিরল বিমানের চট্টগ্রামগামী ফ্লাইট

সর্বশেষ আপডেট : ০৫:১৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫