০২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে এনসিপি নেতার পদত্যাগ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৫৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • 120

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সমন্বয় কমিটি থেকে পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা এ ইউ মাসুদ (আরফান উদ্দিন)। শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টা ৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

এ ইউ মাসুদ উপজেলা কমিটিতে ১ নম্বর যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন। পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন, কোনো আলোচনা বা পরামর্শ ছাড়াই একজনের একক সিদ্ধান্তে কমিটি ঘোষণা করা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থি। এ ছাড়া, পদে নিয়োগের বিষয়ে আগেই তাকে অবহিত করা হয়নি বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন : এনসিপি নেতাকে বেধড়ক পিটুনি

মাসুদ বলেন, ‘আমাকে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু প্রকাশিত কমিটিতে আমাকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। এতে মনে হয়েছে, পদ বণ্টনে ব্যক্তিগত সম্পর্ক বা আর্থিক লেনদেন প্রভাব ফেলেছে। এনসিপির পুরোনো ধাঁচের রাজনীতিই এখানে প্রতিফলিত হয়েছে।’

অভিযোগ অস্বীকার করে এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক সিফাত হোসাইন বলেন, ‘কমিটি গঠনের পর মাসুদকে নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠে, যার জবাব তিনি দিতে পারেননি। অন্য সদস্যরাও তার সঙ্গে কাজ করতে রাজি ছিলেন না। কমিটি দেওয়ার ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন বা ব্যক্তিগত সম্পর্কের বিষয় নেই।’

সম্প্রতি চট্টগ্রামে রাজনৈতিক পদত্যাগের ধারাবাহিকতার মধ্যে এটি সর্বশেষ ঘটনা। এর আগে ১ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফাতেমা খানম ফেসবুক লাইভে এসে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চট্টগ্রামে এনসিপি নেতার পদত্যাগ

সর্বশেষ আপডেট : ০৪:৫৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫