১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এনসিপি নেতাকে বেধড়ক পিটুনি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 156

গণপিটুনির প্রতীকী ছবি।

জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও তার পরিবারের তিন সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের সেহড়াউন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার এনসিপি নেতার নাম মেহেদী হাসান (১৯) ও তার পরিবারের তিন সদস্য। মেহেদী হাসান কলমাকান্দা উপজেলা সমন্বয় কমিটির সদস্য।

পরে বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় মামলা করেছেন ওই এনসিপি নেতা।

মামলার এজাহারে বলা হয়, বুধবার দুপুরে মেহেদীর বাবা মো. মানিক মিয়া (৬৩) ও আজগড়া গ্রামের মনির মিয়ার (২৮) মধ্যে ধান ক্ষেতের আইল নিয়ে কথা-কাটাকাটি হয়।

পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দেন।

আরও পড়ুন : ‘ঘুরতে যাওয়া অপরাধ নয়’—কারণ দর্শানোর নোটিশে নাসীরুদ্দীন পাটওয়ারী

তবে কিছুক্ষণ পর মনির মিয়াসহ ৭-৮ জনের একটি দল মেহেদী হাসান, তার বাবা মো. মানিক মিয়া ও বড় ভাই মো. আকাশ মিয়ার ওপর হামলা চালায়। এ সময় তারা গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে মেহেদীর অবস্থার অবনতি দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, এ ঘটনায় মেহেদী হাসান বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এনসিপি নেতাকে বেধড়ক পিটুনি

সর্বশেষ আপডেট : ০৯:৫৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫