০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঘুষের খবর প্রকাশ করায় সাংবাদিককে পিবিআইয়ের তলব

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • 128

ঘুষ সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক লিখন রাজকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ‘সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে’ তাকে তলব করা হয়েছে বলে জানায় সংস্থাটি।

রূপগঞ্জে বাংলা ট্রিবিউনের প্রতিনিধি লিখন রাজের কাছে পাঠানো অফিসিয়াল চিঠিতে জানানো হয়েছে, নোটিশ পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে সকাল ১১টায় নারায়ণগঞ্জ পিবিআই কার্যালয়ে হাজির হতে হবে। তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন পরিদর্শক মিন্টু কুমার।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বলেন, ’প্রকাশিত প্রতিবেদনে যেসব তথ্য উঠে এসেছে, সেগুলোর উৎস, সংগ্রহ পদ্ধতি ও নির্ভরযোগ্যতা যাচাই করতেই এই তলব। এটি কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নয়, বরং তদন্তের অংশ।’

আরও পড়ুন : দুর্নীতির মামলায় সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেপ্তার

প্রসঙ্গত, গত ৩ আগস্ট বাংলা ট্রিবিউনে লিখন রাজের প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে দাবি করা হয়, নারায়ণগঞ্জ পিবিআইয়ের এসআই মো. হাফিজুর রহমান একটি মামলার বাদীর কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এর আগেই ২ আগস্ট এ সংক্রান্ত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

ঘটনার পর ৩ আগস্ট পিবিআই সদর দপ্তর এসআই হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করে। তবে গণমাধ্যমে বরখাস্তের বিষয়টি জানানো হয় ৪ আগস্ট।

এই প্রসঙ্গে সাংবাদিক লিখন রাজ বলেন, ‘আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে জনস্বার্থে ও প্রমাণসাপেক্ষে সংবাদ প্রকাশ করেছি। পিবিআই থেকে চিঠি পাওয়ার পর আমি আমার অফিসকে অবহিত করেছি এবং পরবর্তী পদক্ষেপ তারা নেবে।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, একজন সাংবাদিকের দায়িত্ব সত্য প্রকাশ করা। আমাদের সবাইকে নিশ্চিত করতে হবে যেন স্বাধীন সাংবাদিকতা অহেতুক হয়রানির মুখে না পড়ে।’

সাংবাদিকতার স্বাধীনতা ও জবাবদিহিতার প্রশ্নে এই ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। মিডিয়া মহলে এটি নজিরবিহীন নজরদারির ইঙ্গিত হিসেবেও দেখছেন অনেকেই।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঘুষের খবর প্রকাশ করায় সাংবাদিককে পিবিআইয়ের তলব

সর্বশেষ আপডেট : ০২:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫