০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুর্নীতির মামলায় সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেপ্তার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 108

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ-কে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চত করেন।

তিনি জানান, ‘দুদকের দায়ের করা একটি দুর্নীতির মামলায় কলিমুল্লাহর বিরুদ্ধে রিকুইজিশন ছিল। সেই মামলার ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে দুদকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

দুর্নীতি দমন কমিশন (দুদক) দীর্ঘদিন ধরে নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছিল। তদন্তে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়ার পরেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় সংস্থাটি।

আরও পড়ুন: চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া এনএসআই ধরা

তবে এখন পর্যন্ত এই মামলার বিস্তারিত অভিযোগপত্র ও অর্থিক অনিয়মের পরিমাণ জানানো হয়নি।

নাজমুল আহসান কলিমুল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তার বিরুদ্ধে এর আগেও নানা অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রশাসনিক দুর্বলতা নিয়ে সমালোচনা ওঠে।

তিনি ‘জনঅধিকার পরিষদ’-এর নামেও আলোচিত ছিলেন, যদিও পরে সেটি রাজনৈতিক বিতর্কেও জড়ায়।

দুদক জানিয়েছে, তদন্ত ও মামলার ধারাবাহিকতায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। কলিমুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের অধীনে মামলা দায়ের রয়েছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দুর্নীতির মামলায় সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেপ্তার

সর্বশেষ আপডেট : ০১:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫