মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ১৪ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ তকীউর রহমান সিদ্দিককে আটকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।
শ্রীনগর উপজেলার বালাশুর এলাকায় বুধবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক তকীউর রহমানের বাড়ি চট্টগ্রামে। তবে তিনি দীর্ঘদিন ধরে জামিয়া উম্মুল ক্বোরা মহিলা মাদরাসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থত ছিল। সুস্থতার আশায় মাদরাসা শিক্ষকের কাছে ঝাড়ফুঁক নিতে যায়। এ সময় ওই শিক্ষক তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করে ভুক্তভোগী। ঘটনা জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে ধরে পিটুনি দেন।
আরও পড়ুন : দুর্নীতির মামলায় সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেপ্তার
পরে খবর পেয়ে শ্রীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রীনগর থানার পুলিশ ভুক্তভোগীকে থানায় নিয়ে যায় এবং অভিযুক্ত শিক্ষককে প্রাথমিক চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, ‘ঘটনাটি আমরা (পুলিশ) গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা তদন্ত শেষে নেওয়া হবে।’
ঢাকা ডেস্ক 









