০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজীপুরে আনন্দ মিছিলে যুবদল নেতার মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • 51

মৃত মোস্তাক আহমেদ। ছবি : সংগৃহীত

গাজীপুরে গণঅভ্যুত্থানের বিজয় মিছিলে গিয়ে মোস্তাক আহমেদ নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কাপাসিয়া উপজেলায় শহীদ তাজউদ্দীন আহমেদ চত্বরে এ ঘটনা ঘটে।

মোস্তাক আহমেদ কাপাসিয়া উপজেলার টোক নগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে এবং টোক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। মৃত্যকালে তার বয়স ছিল ৪৫ বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাক পেশায় একজন পরিবহন ব্যবসায়ী। তিনি আজ গণঅভ্যুত্থানের বিজয় মিছিলে গিয়েছিলেন। হঠাৎ সেখানে যুবদল নেতা মোস্তাক আহমেদ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : জুলাই আনন্দ র‍্যালিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

যুবদল নেতার আকস্মিক মৃত্যুতে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ও সদস্য সচিব মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা গভীর শোক ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু এবং সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন জানান, কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আনন্দ শোভাযাত্রার আয়োজন করে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজীপুরে আনন্দ মিছিলে যুবদল নেতার মৃত্যু

সর্বশেষ আপডেট : ১০:৪৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫