০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সন্ত্রাসবাদের বিষয়ে ‘জিরো টলারেন্স’ : প্রধান উপদেষ্টা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৪৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • 84

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশে সন্ত্রাসী ও সন্ত্রাসবাদ বিষয়ে ‘জিরো টলারেন্স’।

সোমবার (২৮ জুলাই) ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনকে তিনি এ কথা জানান।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বিষয়টি তুলে ধরেন।

শফিকুল আলম বলেন, আজ (২৮ জুলাই) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, বাংলাদেশের কাউন্টার টেরোরিজম, জাতীয় নির্বাচনের প্রস্তুতি, ঐকমত্য কমিশনের সংলাপগুলো নিয়ে কথা হয়েছে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

‘ড. ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম। উনি বলেন, টেরোরিস্টদের ব্যাপারে এ সরকারের জিরো টলারেন্স। উনি এটি দৃঢ়কণ্ঠে জানিয়েছেন’- বলেন প্রেস সচিব।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সন্ত্রাসবাদের বিষয়ে ‘জিরো টলারেন্স’ : প্রধান উপদেষ্টা

সর্বশেষ আপডেট : ০৬:৪৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫