গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬৪ জন ডেঙ্গু রোগী।
সোমবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে ১০৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৮ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৮ জন, খুলনা বিভাগে ৩৪ জন, রাজশাহী ৩১ জন ও রংপুরে ১০ জন ভর্তি হয়েছেন।
আরও পড়ুন : অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৯২৩ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৮ হাজার ৫৮৭ জন। মারা গেছেন ৭৮ জন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।
রিপোর্টার 









