০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভবনে আগুন লাগলে কী করবেন: জানুন জীবন বাঁচানোর জরুরি করণীয়

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • 88

ভবনে হঠাৎ আগুন লাগলে আতঙ্ক নয়, জরুরি করণীয় জানলেই রক্ষা পেতে পারেন বড় দুর্ঘটনা থেকে। সাম্প্রতিক সময়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এই বাস্তবতায় ভবনে আগুন লাগলে কী করণীয়—তা জানা সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অগ্নিকাণ্ডের সময় কী করবেন?

➤ শান্ত থাকুন ও দ্রুত কাজ করুন: আতঙ্কিত না হয়ে দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করুন। আগুন কোথা থেকে শুরু হয়েছে তা বোঝার চেষ্টা করুন।

➤ অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করুন: যদি আগুন ছোট পরিসরে থাকে এবং হাতে অগ্নিনির্বাপক থাকে, তবে নিরাপদ দূরত্ব বজায় রেখে তা ব্যবহারের চেষ্টা করুন।

➤ বিদ্যুৎ সংযোগ বন্ধ করুন: মূল বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিন, যাতে শর্ট সার্কিট বা বিস্ফোরণের ঝুঁকি না থাকে।

➤ দ্রুত বেরিয়ে পড়ুন: আগুন ছড়িয়ে পড়ার আগেই জরুরি সিঁড়ি বা নির্ধারিত নির্গমন পথ দিয়ে দ্রুত বেরিয়ে পড়ুন। লিফট ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন : পাতাবাহার গাছ শোভাবর্ধ নাকি শিশুদের মৃত্যুর ফাঁদ ?

➤ নিচু হয়ে চলুন: ধোঁয়ার কারণে দমবন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এজন্য নিচু হয়ে হাঁটুন এবং মুখে ভেজা কাপড় বা রুমাল রাখুন।

➤ আপনার অবস্থান জানান: বের হতে না পারলে, জানালার কাছে গিয়ে হাত নাড়ুন, চিৎকার করুন বা মোবাইল ফোনে জরুরি নম্বরে যোগাযোগ করুন।

➤ প্রতিবেশীদের সতর্ক করুন: নিজের নিরাপত্তার পাশাপাশি অন্যদেরও সতর্ক করুন, বিশেষ করে শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্য করুন।

আগুন লাগলে কোথায় ফোন করবেন?

বাংলাদেশ ফায়ার সার্ভিসের জরুরি নম্বর: ১০২, ১৬১৬৩

তাদের দ্রুত জানালে তাৎক্ষণিক সহায়তা পাওয়া যাবে।

বিশেষজ্ঞরা বলেন, শুধু সচেতনতাই নয়, ভবন নির্মাণের সময় অগ্নিনির্বাপন ব্যবস্থা, জরুরি নির্গমন পথ এবং অগ্নিনির্বাপণ মহড়ার ব্যবস্থা রাখাও অত্যন্ত জরুরি।

প্রতিরোধই সবচেয়ে বড় নিরাপত্তা। তাই ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রস্তুতি ও সচেতনতা গড়ে তোলা সময়ের দাবি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভবনে আগুন লাগলে কী করবেন: জানুন জীবন বাঁচানোর জরুরি করণীয়

সর্বশেষ আপডেট : ০৩:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫