১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

টেবিলে বই খোঁজার সময় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:২৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • 73

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনায় সাপের কামড়ে মুনতা মনসুর মাহি (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী মারা গেছে। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ছত্তরহাট এলাকার ভিংরোল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহি ভিংরোল গ্রামের মনসুর উদ্দিনের মেয়ে এবং ভিংরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিলেন।

মাহির চাচা নাইম উদ্দিন জানান, ‘ভোরে ফজরের নামাজের পর মাহি কোরআন তেলাওয়াত করে। এরপর সে পড়ার টেবিলে স্কুলের বই খুঁজছিল। হঠাৎ সে চিৎকার দিলে আমরা দৌঁড়ে গিয়ে দেখি তার কপাল থেকে রক্ত ঝরছে। তখন বুঝতে পারি সাপ কামড়েছে। সঙ্গে সঙ্গে তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’

আরও পড়ুন : খুলনায় বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। তবে পথে মাহির মৃত্যু হয়।

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘সকাল ৮টার দিকে শিশুটিকে আমাদের হাসপাতালে আনা হয়। তার অবস্থা সংকটাপন্ন ছিল। জরুরি চিকিৎসা দিয়ে আমরা দ্রুত চমেকে পাঠাই, কিন্তু পথে সে মারা যায়।’

মাহির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা বাকরুদ্ধ। স্থানীয়রা জানান, শিশুটির ধর্মীয় ও একাডেমিক পড়াশোনায় ছিল গভীর আগ্রহ। তার এমন করুণ মৃত্যু মানতে পারছেন না কেউ।

স্থানীয় চিকিৎসক ও বিশেষজ্ঞরা জানান, বর্ষা মৌসুমে সাপের চলাচল বাড়ে। ঘরে ঝাঁপসা জায়গা, বইয়ের তাক বা টেবিলের নিচে সাপ আশ্রয় নিতে পারে। তাই প্রতিদিন ঘর ভালোভাবে পরিষ্কার ও সতর্ক থাকার পরামর্শ দেন তারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

টেবিলে বই খোঁজার সময় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

সর্বশেষ আপডেট : ১১:২৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫