১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

খুলনায় বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৪১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • 72

খুলনায় বিষাক্ত মদ পানে চারজনের মৃত্যুর ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নগরীর বয়রা এলাকার পুজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ের একটি হোটেলে শুক্রবার রাতে তারা রেক্টিফাইড স্পিরিট জাতীয় দেশি মদ পান করেন। পরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন—বয়রা শেরের মোড়ের বাসিন্দা বাবু (৫০), বয়রা মধ্যপাড়ার সাবু (৬০), জংশন রোডের গৌতম কুমার শীল (৪৭) এবং শেখ তোতা (৬০)। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান।

আরও পড়ুন : তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, তারা যে মদ পান করেন, তা ছিল হাতে তৈরি এবং এতে চুনের পানি ও ঘুমের ওষুধ মেশানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মদ পানের পরপরই তারা পেটব্যথা ও শারীরিক অসুস্থতার কথা জানিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে একে একে তাদের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে মৃত্যুর বিষয়টি পরিবার গোপন রাখলেও শনিবার সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির বলেন, “অতিরিক্ত বা বিষাক্ত মদ পানের কারণেই তাদের মৃত্যু হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের পর। মৃতদের লাশ মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

ঘটনাটি তদন্তাধীন রয়েছে, তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক এবং ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় অবৈধ মদ তৈরির উৎস ও সরবরাহকারী চক্র খুঁজে বের করার দাবি জানাচ্ছে এলাকাবাসী।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

খুলনায় বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু

সর্বশেষ আপডেট : ০৮:৪১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫