১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সেনাবাহিনীর হাতে পুলিশ সদস্য আটক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • 89

ছবি : সংগৃহীত

রাজধানীর ডেমরায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও এক পুলিশ কনস্টেবলসহ সঙ্ঘবদ্ধ অপরাধ চক্রের তিন সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। 

শুক্রবার (১৮ জুলাই) রাতে সাভার সেনানিবাসের ১৫ ইস্ট বেঙ্গলের (মেক) নেতৃত্বে একটি বি টাইপ টহল দল মুসলিম নগর আশরাফ আলী রোড থেকে তাদের আটক করে।

আটক পুলিশ সদস্যের নাম কনস্টেবল আবু ইউসুফ। তিনি উত্তরার ৫ এবিপিএনে কর্মরত।

আটক অপর দুজন মো. সুমন হুসেন এবং মো. রুবেল।

সেনাবাহিনী সূত্র জানায়, তাদের কাছ থেকে বিভিন্ন মালামাল জব্দ করেছে সেনাবাহিনী।

আরও পড়ুন : গোপালগঞ্জের নতুন নাম প্রস্তাব

এর মধ্যে মোবাইল ২টি, টাকা ১৩৭ (খুচরা, ইয়াবা সেবনে ব্যবহৃত), ডেবিট কার্ড ৫টি, গ্যাস লাইট ১২টি, ড্রাইভিং লাইসেন্স ১টি, ইয়াবা সেবন স্টিক ৪টি, ফুয়েল পেপার ১ গজ, ল্যাপটপ ১টি, সিমকার্ড ৩টি, পাওয়ার ব্যাংক ১টি, কি-বোর্ড ২টি, সিগারেট পাইপ ১টি ও চাকু ১টি।

আটককৃতদের ডেমরা থানা পুলিশের নিকট সোপর্দ করেছে সেনাবাহিনী।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সেনাবাহিনীর হাতে পুলিশ সদস্য আটক

সর্বশেষ আপডেট : ০৮:০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫