০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জের নতুন নাম প্রস্তাব

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:২৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • 60

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও দলের মুখপাত্র রাশেদ প্রধান গোপালগঞ্জের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। বুধবার (১৬ জুলাই) রংপুরের পায়রা চত্বরে দলীয় কর্মসূচির অংশ হিসেবে এক পথসভায় তিনি বলেন, “দেশবাসীকে প্রস্তুতি নিতে হবে গোপালগঞ্জকে ‘আবু সাঈদগঞ্জ’ বানানোর লক্ষ্যে।”

‘গণ-অভ্যুত্থান স্মরণ ও আগামীর বাংলাদেশ গঠন’ শীর্ষক জুলাই মাসব্যাপী কর্মসূচির ১৬তম দিনে জাগপার এই পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নেতারা তাঁর কবর জিয়ারত করেন। পথসভায় অংশ নেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন : গোপালগঞ্জে কারফিউর সময়সীমা আরও বাড়ল

রাশেদ প্রধান বলেন, “দিল্লির আশ্বাসে ভর করে ফ্যাসিবাদী আওয়ামী শাসকগোষ্ঠী এখনো আস্ফালন করছে। এই দেশ আর শেখ হাসিনার নয়—এখন এই দেশ মুগ্ধ, ওয়াসিম ও আবু সাঈদের।” তিনি আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে বারবার পুলিশ, ইউএনও ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে প্রমাণ করেছে—তাদের অপরাজনীতি এখনো চলমান।”

তিনি কড়া ভাষায় বলেন, “শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে—খুনি হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং ভারতের আধিপত্যবাদ প্রতিহত না করা পর্যন্ত আমাদের সংগ্রাম থামবে না।”

এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের নতুন নাম প্রস্তাব

সর্বশেষ আপডেট : ০৬:২৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫