১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:২২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • 69

প্রতীকি ছবি

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার ওলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ওলিনগর গ্রামের কাতল হোসেনের ছেলে মন্টু হোসেন (৫২) ও মোটরসাইকেল আরোহী রনি (১৮) হচ্ছেন তেরাইল গ্রামের পূর্ব পাড়ার রতন আলীর ছেলে।

এসময় ছাতিয়ান গ্রামের মকবুল হোসেনের ছেলে মোটরসাইকেলের চালক মোস্তাক হোসেন (২০) আহত হন।

স্থানীয়রা জানান, কৃষক মন্টু হোসেন সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

ধাক্কায় ছিটকে পড়ে মন্টু হোসেন চলন্ত একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন।

আরও পড়ুন : রিয়া মনিকে তালাক দিয়ে হৃদয়ের দুধ দিয়ে গোসল

একই মোটরসাইকেলে থাকা চালক মোস্তাক হোসেন ও তার বন্ধু রনিও মারাত্মক আহত হন।

তাদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মন্টু হোসেনকে মৃত ঘোষণা করেন।

পরে মোস্তাক ও রনিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে রনির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

সর্বশেষ আপডেট : ১০:২২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫