০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রিয়া মনিকে তালাক দিয়ে হৃদয়ের দুধ দিয়ে গোসল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:২৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • 92

ছবি : সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে হৃদয় মিয়া (২৫) নামের এক তরুণ স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন ।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ী গ্রামের জমিদার বাজারে গ্রাম্য গান-গীত গেয়ে মহা আয়োজনে দুধ দিয়ে গোসল করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় মিয়া এক বছর আগে একই গ্রামের রিয়া মনিকে দুই লাখ ৮৫ হাজার টাকা দেনমোহরে বিয়ে করেন। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলতে থাকে।

এরই একপর্যায়ে বৃহস্পতিবার উভয়পক্ষের সম্মতিতে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। এ সময়  মেয়ের অভিভাবকে মোহরানার সব টাকা বুঝিয়ে দেয়া হয়।

স্ত্রীকে তালাক দেয়ার পর শুক্রবার স্থানীয় জমিদার বাজারে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেন হৃদয় মিয়া।

হৃদয় মিয়া জানান, রিয়া মনিকে বিয়ে করার পর থেকেই সংসারে অশান্তি লেগেই ছিল। অনেক চেষ্টা করেও শান্তি ফিরে না আসায় শেষ পর্যন্ত বিচ্ছেদের পথ বেছে নিতে হয়েছে।

আরও পড়ুন : ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় গাজায় নিহত ৪১

‘এই সম্পর্ক থেকে মুক্তি পাওয়াটাই আমার কাছে স্বস্তির। তাই প্রতীকীভাবে নিজেকে বিশুদ্ধ করার অর্থে দুধ দিয়ে গোসল করেছি বলেও জানান হৃদয়।’

হৃদয়কে গোসল করিয়ে তৃপ্তির স্বাদ গ্রহণ করেন স্বজনরা। এ সময় উৎসুক জনতার ঢল নামে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, ‘লোকমুখে শুনেছি, হৃদয় মিয়া দুধ দিয়ে গোসল করেছেন। এটি তার ব্যক্তিগত বিষয় হলেও এমন ব্যতিক্রমী আয়োজন এলাকায় আগ্রহের জন্ম দিয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রিয়া মনিকে তালাক দিয়ে হৃদয়ের দুধ দিয়ে গোসল

সর্বশেষ আপডেট : ০৯:২৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫