ওজন কমানো কিংবা নিয়ন্ত্রণে রাখা—উভয়ের জন্যই সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন অন্তত পাঁচ ধরনের ফল ও শাকসবজি খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে শুধু শরীর চাঙ্গা থাকে না, বরং টাইপ-২ ডায়াবেটিস ও স্থূলতার মতো রোগের ঝুঁকিও কমে।
কেক মেডিসিন অব ইউএসসি-র নিবন্ধিত ডায়েটিশিয়ান র্যাচেল ল্যান্ডার-কানসেকো বলেন, ‘ফল খেতে ভয় পাবেন না। এতে থাকা প্রাকৃতিক চিনি আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয়, বরং এতে রয়েছে ফাইবার, ভিটামিন ও মিনারেল যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।’
তিনি আরও বলেন, ‘যে ফল আপনার পছন্দ নয়, সেটি খাওয়ার কোনো মানে নেই। বরং যেটি ভালো লাগে, সেটিই খান নিয়মিত—তাহলেই তা দীর্ঘমেয়াদে কাজ করবে।’
এই ৭টি ফল ওজন কমাতে কার্যকর ভূমিকা রাখে:
১. তরমুজ
৯০% পানি এবং প্রতি ১০০ গ্রামে মাত্র ৩০ ক্যালোরি। এতে থাকা অ্যারজিনিন নামক অ্যামিনো অ্যাসিড চর্বি কমাতে সাহায্য করে।
২. পেয়ারা
চিনি কম, কোলেস্টেরল নেই এবং ফাইবারে ভরপুর। পেয়ারার ফাইটো নিউট্রিয়েন্টস প্রদাহ কমায় ও ডায়াবেটিস প্রতিরোধে সহায়তা করে।
আরও পড়ুন : কফি না চা: কোনটি বেশি উপকারী স্বাস্থ্যের জন্য?
৩. গ্রেপফ্রুট (জাম্বুরা)
ভিটামিন সি ও ফোলিক অ্যাসিড সমৃদ্ধ এই ফলে রয়েছে পেকটিন ও লাইকোপিন, যা ক্যানসার ও হৃদরোগ প্রতিরোধে সহায়ক।
৪. কলা
একটি কলায় থাকে ১০৫ ক্যালোরি ও ৩ গ্রাম ফাইবার। এটি উচ্চ কার্ব হলেও ওজন নিয়ন্ত্রণে রাখে ও ব্যায়ামের আগে-পরে শক্তির উৎস হিসেবে চমৎকার।
৫. টমেটো
হ্যাঁ, এটি ফলই। টমেটোতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও লেপ্টিন নিয়ন্ত্রণকারী উপাদান, যা ক্ষুধা কমাতে সহায়ক।
৬. বেরি জাতীয় ফল
স্ট্রবেরি, ব্লুবেরি, রাস্পবেরি ইত্যাদি চিনিতে কম, কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সহায়তা করে।
ওজন কমাতে ফল খাওয়া একটি সহজ, সাশ্রয়ী ও উপকারী পন্থা—শুধু খেয়াল রাখুন পরিমিতিতে।
ঢাকা ডেস্ক 















