০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাত কলেজে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • 127

ছবি : সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) পর্যায়ে খুব শিগগিরই ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

আগামী ২০ জুলাইয়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং এ মাসেই শুরু হতে পারে অনলাইনে আবেদন গ্রহণ। আর আগস্টের শেষ দিকে ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধীনে প্রথমবারের মতো সাত কলেজের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস এসব তথ্য জানিয়েছেন

এ কে এম ইলিয়াস বলেন, ভর্তির বিজ্ঞপ্তির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমরা আশা করছি, ২০ জুলাইয়ের মধ্যে তা প্রকাশ করতে পারব।

এরপর অনলাইন আবেদন শুরু হবে এবং আগস্টের শেষদিকে কিংবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ভর্তি প্রক্রিয়া দ্রুত শেষ করে অক্টোবর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার লক্ষ্যে আমরা এগোচ্ছি।

আরও পড়ুন : যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি, অতপর…

‘এখন পর্যন্ত আমাদের পরিকল্পনায় সেকেন্ড টাইম শিক্ষার্থীদের সুযোগ রাখছি। তবে এটি আগামী বছর থেকে বাতিল হতে পারে বলে মন্তব্য করেন তিনি।’

‘অন্যদিকে, সনাতন পদ্ধতিতেই এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন সাত কলেজের প্রশাসক।’

‘তবে বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) প্রযুক্তিগত সহায়তা নেওয়ার কথা ভাবা হচ্ছে।’

‘বিষয়টি নিয়ে বুয়েটের সঙ্গে আলোচনা চলছে, চূড়ান্ত হলে তারা প্রযুক্তিগত দিক পরিচালনা করবে বলেও জানান অধ্যাপক এ কে এম ইলিয়াস ।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাত কলেজে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি

সর্বশেষ আপডেট : ০১:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫