১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি, অতঃপর..

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • 67

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গা থানার আগরপুর গ্রামে যৌতুকের টাকা না পেয়ে এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক স্বামীর  বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, স্বামী সাগর আহম্মেদ স্ত্রী সাথী খাতুনের পেটে লাথি মেরে তার গর্ভের সন্তান হত্যা করেছেন।

সোমবার (১৪ জুলাই) ভুক্তভোগী মোছা. সাথী খাতুন (২৫) সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় চার বছর আগে তিন লাখ টাকা কাবিনে সাথীর সঙ্গে একই গ্রামের সাগর আহম্মেদের বিয়ে হয়।

বিয়ের পর কিছুদিন সংসার ভালো চললেও সম্প্রতি সাগর বিদেশে যাওয়ার জন্য চার লাখ টাকা যৌতুক দাবি করেন।

এ দাবিতে স্ত্রী রাজি না হওয়ায় সাগর এবং তার পরিবার সাথীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়, গত ৮ জুলাই দুপুরে টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সাগর আহম্মেদ অন্তঃসত্ত্বা সাথীর পেটে লাথি মেরে তাকে বিছানা থেকে ফেলে দেন।

এতে গুরুতর আহত হন সাথী খাতুন। পরে তাকে চিকিৎসকের কাছে নেয়া হলে আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে জানা যায়, তার গর্ভে থাকা তিন মাসের সন্তান মারা গেছে।

বর্তমানে সাথী খাতুন চিকিৎসাধীন।

তিনি অভিযোগ করেন, ‘শ্বশুরবাড়ির লোকজন নিয়মিতই যৌতুকের জন্য আমাকে নির্যাতন করত।

‘আমার স্বামীর একাধিক নারীর সঙ্গে সম্পর্কও রয়েছে। আমি এই নির্মম ঘটনার সঠিক বিচার চাই।’

আরও পড়ুন : সুইসাইড নোট লিখে ভারতীয় অভিনেত্রীর আত্মহত্যা

সাথীর বড় ভাই সজিব বলেন, ‘আমার বোনের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। তারা শুধু তাকে মারেইনি, গর্ভে থাকা শিশুটাকেও হত্যা করেছে। আমি এর বিচার চাই।’

তবে অভিযুক্ত সাগর আহম্মেদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি, অতঃপর..

সর্বশেষ আপডেট : ১২:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫