দিনভর টিকটকে ভিডিও দেখতেন তরুণী। তার এই আসক্তি একটা সময় এতটাই বেড়ে যায় যে, টিকটকে প্রিয় তারকাদের উপহার দিতে ১ লাখ ২৬ হাজার রিঙ্গিত চুরি করেন তরুণী। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৩৬ লাখ টাকা।
তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়ে কারাগারে গিয়েছেন তরুণী। সিঙ্গাপুরে এই ঘটনা ঘটনা ঘটেছে।
সিঙ্গাপুর-ভিত্তিক সংবাদমাধ্যম লিয়ানহে জাওবাও-এর প্রতিবেদন থেকে জানা যায়, সিঙ্গাপুরের জিনলিক্সিং হার্ডওয়্যার অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন তরুণী ঝোউ ইউ এন। ২০ বছর বয়সী মালয়েশীয় এই তরুণীর মাসিক বেতন ছিল মাত্র ২৩০০ সিঙ্গাপুর ডলার (প্রায় ৭ হাজার ৬০০ রিঙ্গিত)।
কিন্তু কোম্পানির পরিচালক বিদেশে থাকাকালে ঝোউ ৪২ বার অফিসের ক্যাশবক্স থেকে চুরি করেন মোট ৩৮,৩১৫ সিঙ্গাপুর ডলার (১ লাখ ২৬ হাজার রিঙ্গিত)। পরে এই টাকার ভুয়া রশিদ বানান তিনি।
আরও পড়ুন : ‘একটু আসেন’, ডা. সাবরিনাকে পারসোনালি ডাকতেন ডিবি হারুন
তবে পরিচালক ফিরে এসে হিসাব দেখতে পান ও ঝোউকে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে কিছু স্বীকার না করলেও পরবর্তীতে তিনি চুরির বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, চুরির পুরো টাকাই খরচ করেছেন টিকটকের চীনা তারকাদের ভার্চুয়াল গিফট পাঠাতে।
এ সময় তরুণী এই টাকা শোধ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু কোম্পানির নিয়ম অনুসারে থানায় অভিযোগ করেন। পরে আদালতের মাধ্যমে তার চার মাসের কারাদণ্ড হয় তার।
ঢাকা ডেস্ক 









