১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘একটু আসেন’, ডা. সাবরিনাকে পারসোনালি ডাকতেন ডিবি হারুন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • 65

বাঁ থেকে ডিবি হারুন ও ডা. সাবরিনা। পুরোনো ছবি

বহুল আলোচিত-সমালোচিত নাম সাবেক ডিবি কর্মকর্তা হারুন অর রশিদ যিনি ডিবি হারুন নামেই পরিচত। অপরদিকে ড. সাবরিনাও পরিচিত নাম। সম্প্রতি ডা. সাবরিনা দাবি করেছেন, ডিবি হারুন পারসোনালি প্রায়ই তাকে ফোন করে দেখা করার জন্য বলতেন।

সম্প্রতি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ডা. সাবরিনা এই মন্তব্য করেন।

ডা. সাবরিনা বলেন, হারুন সাহেব আমাকে তিনবার কল করেছিলেন আন-অফিশিয়ালি।

বলতেন, ‘একটু আসেন, কথা আছে।’

‘উনি প্রায়ই এমনভাবে ডাকতেন। অথচ, আমি তখন ওই মামলার প্রধান ব্যক্তি নই, জেকেজির চেয়ারম্যান বা সাইনেটারিও না। আমাকে কেন ডাকা হচ্ছিল, সেটাই বোঝা যাচ্ছিল না,’ বলেন তিনি।

আরও পড়ুন : জামায়াত নেতার হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

এ বিষয়ে সাবরিনা আরও বলেন, ‘আমার পরিবার থেকে বারবার সতর্ক করা হতো—উনার নামে নানা গসিপ প্রচলিত ছিল। আমি জানি না সেগুলো সত্য না মিথ্যা, কিন্তু বাবা বলতেন, অফিশিয়ালি ডাকলে যাবা, এমন করে না।’

ডিবি হারুন প্রকৃত ঘটনা আড়াল করতে নানা নাটক করতেন জানিয়ে সাবরিনা আরও বলেন, ডিবি হারুন নাটক করতে পছন্দ করতেন। যেদিন আমাকে ডাকা হয়, আমি দেখি সাংবাদিকরা আগেই সেখানে উপস্থিত। সাংবাদিকদের আগেভাগেই জানিয়ে রাখা হয়েছিল, এটা কি সাধারণ নিয়ম? এরপর গ্রেপ্তার দেখানো হলো!

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘একটু আসেন’, ডা. সাবরিনাকে পারসোনালি ডাকতেন ডিবি হারুন

সর্বশেষ আপডেট : ০৮:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫