১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঢাবির জগন্নাথ হল থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৩৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • 61

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে পড়ে সঞ্জয় বাড়াইক (২৮) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঘটনাটি ঘটে সোমবার (১৪ জুলাই) ভোরে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ।

তিনি জানান, ‘ঢাবির স্টাফরা আহত অবস্থায় সঞ্জয়কে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, তিনি ভবন থেকে পড়ে গেছেন। তবে কীভাবে সেটি ঘটেছে তা এখনও পরিষ্কার নয়।’

আরও পড়ুন : ঢাকায় সোহাগ হত্যার ২ আসামি লুকিয়ে ছিলেন নেত্রকোণায়

জগন্নাথ হলের কর্মচারী মানিক কুমার দাস জানান, ভোরে এক দারোয়ান তাকে ফোন করে বিষয়টি জানান। পরে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় সঞ্জয়কে দেখতে পান এবং অন্যদের সহায়তায় হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর হলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হয়। সেখানে দেখা গেছে, সঞ্জয় ভবন থেকে নিচে পড়ে যান। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা না অন্য কোনো কারণ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। তার মৃত্যুতে জগন্নাথ হল ও বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাবির জগন্নাথ হল থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

সর্বশেষ আপডেট : ১০:৩৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫