১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঢাকায় সোহাগ হত্যার ২ আসামি লুকিয়ে ছিলেন নেত্রকোণায়

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩০:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 86

রাজধানী ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) ভোরে নেত্রকোণার দুর্গাপুর পৌরশহরের চায়না মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী। তারা আপন দুই ভাই এবং বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টুনারচর এলাকার মৃত ইউনুস ব্যাপারী ছেলে। এরমধ্যে রাজিব ১০ নম্বর ও সজীব ৭ নম্বর এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, ঢাকার গোয়েন্দা পুলিশ নেত্রকোণা পুলিশের সহায়তায় দুর্গাপুরের চায়নার মোড় এলাকায় ভোরে অভিযান চালায়। এ সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন : চা দিতে দেরি হবে বলায় হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারের পর তাদেরকে ঢাকায় নিয়ে গেছে ঢাকা থেকে আসা ডিবি পুলিশ।

প্রসঙ্গত, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাকায় সোহাগ হত্যার ২ আসামি লুকিয়ে ছিলেন নেত্রকোণায়

সর্বশেষ আপডেট : ০৯:৩০:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫