ঢাকা মহানগরের সিএনজি অটোরিকশা চালকেরা রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন।
রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে তারা বিআরটিএ সদর দপ্তরের সামনের সড়কে অবস্থান নেন।
দেখা গেছে, কাফনের কাপড় পরে অনেক সিএনজিচালক অবরোধে অংশ নিয়েছেন।
সড়ক অবরোধের ফলে মহাখালীগামী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
অবরোধকারীরা জানিয়েছেন, সিএনজির রুট নির্ধারণের দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন।
আরও পড়ুন : পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় আসামী রবিনের দায় স্বীকার
যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
তারা জানিয়েছেন, এর আগেও এ দাবি নিয়ে বিআরটিএ কর্তৃপকক্ষের কাছে একাধিকবার কথা বলা হয়েছে।
ঢাকা ডেস্ক 









