কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডাম্পার ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুণ্টিঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসময় আহত হয়েছে আরও চারজন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : বিকাশ লেনদেনকে কেন্দ্র করে নাটোরে গুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগ
হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঢাকা ডেস্ক 









