১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিকাশ লেনদেনকে কেন্দ্র করে নাটোরে গুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:১৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 70

নাটোরের লালপুর উপজেলার মহেশ্বর বাজারে বিকাশ লেনদেনকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর দোকানে গুলি চালানো, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় সংঘটিত এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী পারভেজ আলী, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে। তিনি মহেশ্বর বাজারে একটি মোবাইল ও ইন্টারনেটের দোকান চালান।

স্থানীয় সূত্র জানায়, গত ১০ জুলাই পারভেজ আলীর সঙ্গে দুর্গাপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী মুক্তি খাতুনের বিকাশ লেনদেন নিয়ে তর্ক-বিতর্ক হয়। তখন মুক্তি খাতুন তাকে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ।

এর জেরে শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল ও সিএনজিযোগে সাতজন সশস্ত্র দুর্বৃত্ত এসে পারভেজের দোকানে ঢুকে গুলি ছোড়ে। পরে তারা দোকানে ভাঙচুর চালিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তবে স্থানীয়রা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। পাশাপাশি পুলিশে খবর দেওয়া হলে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

আরও পড়ুন : জুলাই শহীদ দিবসে কি সরকারি ছুটি থাকছে?

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, “ঘটনার পর আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি ঘিরে বাজারজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা হোক।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিকাশ লেনদেনকে কেন্দ্র করে নাটোরে গুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সর্বশেষ আপডেট : ১২:১৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫