০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মিটফোর্ডে শিক্ষার্থীদের শাটডাউন ঘোষণা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৪৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 62

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (১৩ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

শিক্ষার্থীদের দাবি, হাসপাতালে নিরাপত্তা জোরদার না হওয়া পর্যন্ত শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম স্থগিত থাকবে। তারা জানান, বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করা, ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ এবং হাসপাতাল ও কলেজ এলাকায় আনসার বাহিনীকে সক্রিয় করা এখন সময়ের দাবি।

আরও পড়ুন : বিকাশ লেনদেনকে কেন্দ্র করে নাটোরে গুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গত ৯ জুলাই, মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড ঘিরে এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার পর থেকেই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা বিচার দাবিতে আন্দোলনে নেমেছে। শনিবার পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শিক্ষার্থীরা বলছেন, চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে ক্লাস, ওয়ার্ড ও পরীক্ষা থেকে বিরত থাকবেন তারা। আন্দোলন অব্যাহত থাকবে যতদিন না দাবি বাস্তবায়ন হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মিটফোর্ডে শিক্ষার্থীদের শাটডাউন ঘোষণা

সর্বশেষ আপডেট : ০১:৪৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫