০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চাঁদপুরে হামলার শিকার সেই খতিব কি মারা গেছেন?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • 75

চাঁদপুরে হামলার শিকার সেই খতিবের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। সৌজন্য ছবি

চাঁদপুর শহরের প্রসেসরপাড়ায় গতকাল (১১ জুলাই) স্থানীয় এক মসজিদের খতিবকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এক ব্যক্তি। এর ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় রেফার করা হয়।

তবে এরই মধ্যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে, ‘হামলার শিকার খতিব মাওলানা নূরুর রহমান মারা গেছেন’।

ফ্যাক্টচেক

এ ঘটনায় রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, চাঁদপুরে নৃশংস হামলার শিকার মসজিদের খতিব মাওলানা নূরুর রহমান মারা যাননি বরং, তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছেন তার ছেলে।

অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে গতকাল (১১ জুলাই) “পছন্দ হয়নি খতিবের বক্তব্য, মসজিদে ঢুকে কোপাল মুসল্লী”- শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

আরও পড়ুন : চাঁদপুরে ইমামের ওপর হামলাকারী বিল্লাল বললেন ‘ভুল করেছি’

উক্ত প্রতিবেদনে বলা হয়, গতকাল (১১ জুলাই) চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায় মোল্লা বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম নূরুর রহমান মাদানীকে চাপাতি দিয়ে হামলা করে এক ব্যক্তি।

পরবর্তীতে আহত খতিবকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

যা জানাচ্ছেন চিকিৎসক

জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ আহমদ কাজল জানান, আহত স্থানে ১০ থেকে ১২টি সেলাই লেগেছে। তাকে বর্তমানে ওসেক ওয়ার্ডে চিকিৎসাধীন রাখার পর কিছুক্ষণ আগে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

এছাড়া, একই বিষয়ে দেশ টিভির ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল (১১ জুলাই) চাঁদপুরে হামলার শিকার খতিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।

আরও পড়ুন : ঝালমুড়ির সঙ্গে চেতনানাশক মিশিয়ে তরুণীকে ধর্ষণ, অতঃপর…

পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য হামলার শিকার খতিব নূরুর রহমানের ছেলে আফনান তাকির সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। আফনান তাকি জানান, তার বাবা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা।

‘বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন,’ বলেন তিনি।

সুতরাং, চাঁদপুরে হামলার শিকার মসজিদের খতিব নূরুর রহমান মারা যাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চাঁদপুরে হামলার শিকার সেই খতিব কি মারা গেছেন?

সর্বশেষ আপডেট : ১০:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫